1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

মেক্সিকোর কুখ্যাত মহিলা ড্রাগ মাফিয়া পুলিশি জালে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৮ Time View

সিনেমাতে সাধারণত এমনটা দেখা যায়। মহিলা ড্রাগ মাফিয়া। মাথায় রাখবেন, পাচারকারী নয়,asduasdasd কর্ত্রী। অপহরণ করে অপহৃতের বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া, না মিললে অপহৃতের বাড়ির সামনেই তার লাশ ফেলে আসাটা জলভাত ছিল ৩০ বছরের মেলিসা ক্যালডেরনের কাছে। কিন্তু তার পরিণতি যে এরকম হবে-কে জানত?
মেক্সিকোর সবথেকে কুখ্যাত ড্রাগ মাফিয়াকে আড়ালে ‘পাগলি’ বলতেন তার বয়ফ্রন্ড পেদ্রো। এই পেদ্রোও অবশ্য ধোয়া তুলসিপাতা নয়। অন্তত ১৮০টি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই পেদ্রোই কিনা শেষমেশ তার প্রেয়সীকে ধরিয়ে দিল পুলিশের কাছে। গত শনিবার পুলিশের কাছে মেলিসার গোপন আস্তানার খোঁজ দেয় পেদ্রো। বিনিময়ে পেদ্রোর উপর থেকে সমস্ত পুলিশি চার্জ তুলে নিতে হবে- এই বলে রফা হয়। পুলিশ মেলিসাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেলিসার বায়োগ্রাফি বেশ আকর্ষণীয়। ড্রাগ পাচারকারীরা তাকে ডাকে ‘লা চিনা’ বলে। কারণ, মেলিসাকে দেখতে এশীয়দের মত। ২০০৫ সালে কুসঙ্গে পড়ে এই ব্যবসায় হাতেখড়ি। এল চ্যাপো গুজম্যানের হাত ধরে উত্থান। ২০০৮ সালের মধ্যেই ড্রাগ মাফিয়া। গরম মাথা ও সুন্দর চেহারার জন্য বিখ্যাত হতে বিশেষ দেরি হয়নি। তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রোফাইলটি ঘেঁটে জানা যায়, বন্দুক ও সুন্দর পুরুষের প্রতি মেলিসার বিশেষ দুর্বলতা ছিল। শেষমেশ এই সুন্দরী মাফিয়া এখন পুলিশি হাজতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ