1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

মা হতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৭৪ Time View

গত ডিসেম্বরের ৯ তারিখ সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। কিন্তু হানিমুনে না গিয়ে, বিয়ের ক’দিন পরেই সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন দুই তারকা। তবে প্রবল ব্যস্ততার মাঝেও সমুদ্রের ধারে একান্তে সময় কাটাতে দেখা গেছে বলিউডের এই হট দম্পতিকে।

ভিকি-ক্যাটরিনা কোথায় গিয়েছিলেন, তা কিন্তু জানা যায়নি। এবার বলিউডে নতুন গুঞ্জন, ক্যাটরিনা কাইফ নাকি মা হতে চলেছেন! শোনা যাচ্ছে, দ্রুতই অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নেবেন ক্যাট-ভিকি।

এমন গুঞ্জন রটল কেন? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ক্যাটরিনার একটি ভিডিও। যেখানে দেখা গেছে, ঢিলেঢালা পোশাক পরে রয়েছেন ক্যাটরিনা। আর ক্যাটরিনাকে এই অবতারে দেখেই নেটিজেনরা শুরু করে দিলেন অভিনেত্রীর অন্তঃস্বত্ত্বা হওয়ার জল্পনা।

কয়েক মাসে আগে সোনমকেও দেখা গিয়েছিল ঢিলেঢালা পোশাক পরে বিমানবন্দর থেকে বের হতে। এই ঘটনার কয়েকদিন পর সোনম কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার খবর শেয়ার করেন। সম্প্রতি সোনম বেবি বাম্প নিয়ে ফটোশুটও করেছেন। সোনমের খবরের রেশ কাটতে না কাটতেই ক্যাটরিনার অন্তঃস্বত্ত্বার জল্পনা ছড়িয়ে পড়ে গোটা বলিউডে। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি কেউ-ই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ