1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

মালদ্বীপে পুলিশের সমালোচনা করায় মন্ত্রী বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ নভেম্বর, ২০১২
  • ১২৭ Time View

পুলিশের সমালোচনা করায় মালদ্বীপের মানবাধিকার বিষয়ক মন্ত্রী দিয়ানা সাইদকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়।

অনন্য সুন্দর পর্যটন শিল্পের জন্য বিশ্বে আলাদা পরিচয় ছিল দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের। দেশটির সরকারি আয়ের প্রায় সিংহভাগ আসতো এ পর্যটন খাত থেকে।

কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিতর্কিত পুলিশ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মালদ্বীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদ কামাল। ঐ ঘটনার পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে দেশটির পর্যটন শিল্পেও ধ্বস নামতে থাকে।

সম্প্রতি, মালদ্বীপের একটি পর্যটন দ্বীপে অভিযান চালিয়ে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগে কয়েকজন বিরোধীদলীয় সাংসদ ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী দিয়ানার স্বামীকে আটক করে পুলিশ।

স্বামীর গ্রেফতারের সংবাদে ক্ষোভ প্রকাশ করেন দিয়ানা সাঈদ। পুলিশের সমালোচনা করে তিনি বলেন, আইনের অপব্যবহার করছে পুলিশ।

উল্লেখ্য, মালদ্বীপের আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করলে তার বিরুদ্ধে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ