1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

মার্কিন ৩ শীর্ষ কর্মকর্তার সঙ্গে ড. ইউনূসের রুদ্ধদ্বার বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০১৩
  • ১১৭ Time View

markinশান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রশাসনের পররাষ্ট্র দফতরের শীর্ষ তিন কর্মকর্তার সঙ্গে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১১টায় এই তিনটি বৈঠক হয়। প্রতিটি বৈঠকের স্থায়িত্ব ছিল আধাঘণ্টা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল পৌনে ১০টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি রবার্ট ও ব্লেইকের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। তবে এই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

তবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নোয়েল ক্লে একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানান যে, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

এরপর ইউনূস বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সহকারী সেক্রেটারি জোসে ফার্নান্দেজের সঙ্গে।

এর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় তিনি বৈঠকে বসেন মার্কিন সরকারের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের সঙ্গে।

গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার ও ইউনূসের পাল্টাপাল্টি কথা চালাচালির পটভূমিতে এই তিনটি বৈঠক হলো।

বৈঠকে অংশ নেয়া তিন কর্মকর্তাই গত এক বছরে অন্তত একবার বাংলাদেশ সফর করে গেছেন।

উল্লেখ্য, ২০১১ সালে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। অপসারণের পর থেকে ইউনূস বলে আসছিলেন, সরকার এই ব্যাংকের ‘দখল’ নিতে চায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ