1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’ এনটিভিতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ২১৮ Time View

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি এবং যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন এনটিভির ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’ অনুষ্ঠানে। এটি প্রচার হবে ৩ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

বাংলাদেশে অবস্থানকারী বিদেশী অতিথিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’। অনুষ্ঠানের এবারের পর্বের অতিথি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। সাংবাদিক জহিরুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মজিনা কথা বলেছেন কৌশলগত সম্পর্কের উন্নয়ন, গণতন্ত্র সুরক্ষা এবং ২০১৪ সালে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার গুরুত্ব নিয়ে।

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আরো বলেছেন, এশিয়ায় বাংলাদেশের সম্ভাবনা ও আগামী দিনের চ্যালেঞ্জ প্রসঙ্গে। এছাড়াও দেশের মানবাধিকার পরিস্থিতি ও সংবাদপত্রের স্বাধীনতার বর্তমান প্রেক্ষাপট নিয়েও অনুষ্ঠানে কথা বলেছেন তিনি।

এনটিভিতে ৩ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’ অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে ৪ এপ্রিল সকাল ৯টা ৩০ মিনিটে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ