1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মরণোত্তর মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাচ্ছেন ফারাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ১০৩ Time View

36এ বছর মাদার তেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে। ভারতের হারমোনি ফাউন্ডেশন এ পুরস্কার প্রদান করবে।

সামাজিক ন্যায়বিচারের জন্য ফারাজকে এই পুরস্কারের জন্য (মরণোত্তর) মনোনীত করা হয়েছে বলে গত সোমবার হারমোনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই এ কথা জানান।

তিনি বলেন, গত ১ জুলাই ফারাজ সাহসের সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাকে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি বন্ধুদের না নিয়ে রেস্তোরাঁ ছাড়তে অস্বীকার করেন। এরপর তাকেও হত্যা করা হয়। এ ঘটনা সবার সামনে ফারাজকে ‘নায়ক’রূপে তুলে ধরে।

আগামী ২০ নভেম্বর মুম্বাইয়ে ফারাজ হোসেনের মা-বাবার হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হবে। এবারই প্রথমবারের মতো মরণোত্তর এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ২০০৫ সালে সর্বপ্রথম এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবারে দেওয়া হবে ১২তম পুরস্কার।

এর আগে সম্মানজনক মাদার তেরেসা পুরস্কারে ভূষিত উল্লেখযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো ডক্টরস উইদাউট বর্ডার, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা, পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী নোবেলজয়ী মালালা ইউসুফজাই, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, ব্যারনেস ক্যারোলাইন কক্স প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ