1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

ভারতে ওমিক্রনের নতুন ২ সাব-ভ্যারিয়েন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৫২ Time View

ভারতে করোনাভাইরাসের ধরণ ওমিক্রনের নতুন দুই সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। বিএ১ ও বিএ২ এর পরে বিএ৪ ও বিএ৫ নামের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হায়দরাবাদ ও চেন্নাইতে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রথমে চেন্নাইতে এক নারীর শরীরে বিএ৪ ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। করোনার অন্যান্য ধরণের চেয়ে ওমিক্রনই অধিক সংক্রামক। এমন পরিস্থিতিতে নতুন অমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট চিন্তার বাড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞদের।

ভারত ছাড়াও এরই মধ্যে নতুন এই দুই ধরণ ছড়িয়ে পড়েছে সুইডেন, ইংল্যান্ড, নরওয়ে, ডেনমার্কসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে। ভাইরোলজিস্টরা বলছেন, নতুন প্রজাতি ৩০ বার জিনের গঠন বদলে ফেলেছে। এটি এখন দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। শুধু তাই নয়, ভাইরাসের এই প্রজাতিতে প্রোটিনের বিন্যাস এমনভাবে বদলেছে যে রিয়েল টাইমে আরটি-পিসিআর টেস্টকেও ফাঁকি দিতে পারে। ফলে কোভিডের টেস্টেও ধরা পড়বে না এই নতুন ভ্যারিয়েন্ট।

এখন পর্যন্ত ওমিক্রনের বিএ.১, বিএ.২, বিএ.৩, বিএ.৪, বিএ.৫ মিলে মোট পাঁচটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

এখনো পর্যন্ত ওমিক্রনের মোট পাঁচটি উপপ্রজাতি ধরা পড়েছে –বিএ.১, বিএ.২, বিএ.৩, বিএ৪ ও বিএ৫। সর্বশেষ দুইধরণে এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ