1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত হলেন প্রিয়াঙ্কা, থাকছে যেসব দায়িত্ব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৭০ Time View

ইতিবাচক পরিবর্তনের জন্য ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত হলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ খবর নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা।

আগামী ১ বছর, অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত লন্ডনে কাজ করাকালীন এই পদে নিযুক্ত থাকবেন তিনি।

টুইটে প্রিয়ঙ্কা লেখেন, ‘ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল ইতিবাচক পরিবর্তনের জন্য অ্যাম্বাসেডর মনোনীত হয়ে খুবই সম্মানিত বোধ করছি। আগামী যতদিন আমি লন্ডনে থেকে কাজ করব, ততদিন আমি এই পদ সামলাব। খুব শীঘ্রই আমরা কিছু নতুন উদ্যোগ নিতে চলেছি, আমার এই যাত্রায় আপনাদের সকলকে সঙ্গে চাই’।

এই টুইটের সঙ্গেই প্রিয়ঙ্কা ফ্যাশন নিয়ে নিজের মতামত প্রকাশ করে ছোট একটি নোট পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ফ্যাশন আধুনিক সংস্কৃতির হৃদস্পন্দন। ফ্যাশন বিভিন্ন মানুষ এবং সংস্কৃতিকে কাছাকাছি আনার একটি শক্তিশালী মাধ্যম। ফ্যাশন ইন্ডাস্ট্রির এই অসাধারণ ঐক্য এবং সৃষ্টিশীলতাকে উদযাপন করার জন্য মুখিয়ে রয়েছি’।

নতুন পদে প্রিয়ঙ্কার দায়িত্ব সম্পর্কে জানা গেছে, প্রিয়ঙ্কা ফ্যাশনের ক্ষেত্রে কিছু কৌশল গড়ে তুলবেন যা ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন এবং নৈতিকতা বজায় রেখে কাজ করার অভ্যাস তৈরি করবে। এই পদে নিযুক্ত থাকাকালীন প্রিয়ঙ্কা সেখানকার ‘লন্ডন ফ্যাশন উইক’, ‘দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে সক্রিয় ভূমিকা পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ