1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহণ ধর্মঘট স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ১৫৪ Time View

brammonbariyaঅনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করায় প্রায় এগারো ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার সব রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন মালিকদের আলোচনার পর সোমবার বিকাল ৫টা থেকে ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কসহ ব্রাহ্মণবাড়িয়ার সব রুটে বাস ও মিনিবাস চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তারা ধর্মঘট স্থগিত করেছেন।

তিনি বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের উদ্যোগ নেয়া হয়েছে।

তবে, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মিয়া জানান, এক মাসের মধ্যে তাদের দাবি না মানা হলে আবারো ধর্মঘট ডাকা হবে।

মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ, সড়ক মেরামত এবং গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক আটটি বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারসহ ছয় দফা দাবিতে সোমবার সকাল থেকে এ ধর্মঘট ডাকা হয়েছিল বলে জানান তিনি।

ফলে সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতেও বাস চলাচল বন্ধ থাকে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ