1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

বিবস্ত্র করে নারী নির্যাতন : দেলোয়ার ৭ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১০২ Time View

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ‘হোতা’ দেলোয়ার হোসেনকে তিন মামলায় মোট ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

আজ রবিববার দেলোয়ারকে জেলার তিন নম্বর আমলি আদালতে হাজির করে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনের তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।

শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মাসফিকুল হক এ তিন মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম হারুন জানান, এর মধ্যে ধর্ষণ মামলায় পাঁচ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বেগমগঞ্জ মডেল থানায় নির্যাতনের শিকার ওই নারীর করা ধর্ষণ মামলায় দোলোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনে র‌্যাবের করা দুই মামলায়ও প্রধান আসামি তিনি। তিনটি মামলাই তদন্ত করছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

এ ছাড়া ২০১৮ সালে একলাশপুরে সংগঠিত অন্য একটি জোড়া খুনের মামলাসহ দুটি মামলায় দেলোয়ারকে গ্রেফতার দেখানোর আবেদনও এদিন মঞ্জুর করেন আদালত।

গত ৪ অক্টোবর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক আলোড়ন হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলে দোলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যান। ৫ অক্টোবর নারায়নগঞ্জের সিদ্ধিরগগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে বলে র‌্যাব জানায়। পরদিন দেলোয়ারের মাছের ঘের থেকে হতবোমা উদ্ধার করে র‌্যাব। এরপর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে তারা।

১৩ অক্টোবর দেলোয়াকে আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরো দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ