1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

‘বিগ বস’র মঞ্চে শাহরুখ-কাজলকে নিয়ে আসবেন করণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৮৭ Time View

‘বিগ বস’ -এর ১৫তম সিজনের ওয়েব ভার্সন উপস্থাপনা করছেন বলিউডের নামকরা পরিচালক-প্রযোজক করণ জোহর। গত কয়েকটি সিজন ধারাবাহিকভাবে উপস্থাপনা করে আসা বলিউড সুপারস্টার সালমান খানের পরিবর্তে এই সিজন থেকে উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি।

সম্প্রতি এক প্রশ্নের জবাবে ‘বিগ বস’ -এ শাহরুখ-কাজল সব থেকে দারুণ জুটি হবে বলে মন্তব্য করেছেন তিনি।

গণমাধ্যমের প্রশ্ন ছিলো নিজের সিনেমাগুলো থেকে কোন কোন চরিত্রকে বিগ বসের প্রতিযোগী হিসেবে নিয়ে আসতে চান তিনি? জবাবে খ্যাতিমান এই পরিচালক বলেন, ‘আমি যদি আমার পুরনো কোনো সিনেমা থেকে চরিত্র নিয়ে আসার সুযোগ পাই তবে ‘কুচ কুচ হোতা হ্যায়’ থেকে অঞ্জলি এবং রাহুল নিয়ে আসবো। আমার মনে হয় এ দুটি চরিত্রে অভিনয় করা শাহরুখ ও কাজল জুটির চেয়ে চমক জাগানিয়া আর কেউ হতে পারে না এই আসরে।’

‘বিগ বস’ -এ শাহরুখ এবং কাজলকে নিয়ে আসার কারণ জানতে চাওয়া হলে তিনি আরো বলেন, ‘শাহরুখ এবং কাজলের মধ্যে অসাধারণ একটি ব্যাপার রয়েছে। তারা দুজন দুজনকে খুব ভালো বুঝতে পারে। আমি মনে করি ‘বিগ বস’ – এর জন্য এমন জুটিই দরকার।’

সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, রাজকুমার হিরানির একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাহরুখ। সেই ছবিতে তার বিপরীতে দেখা যাবে কাজলকে, এমন খবরও প্রকাশ করেছে বলিউডভিত্তিক অনেক গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ