1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

বিএনপির আশ্রয়ে থাকা ধর্মভিত্তিক অপশক্তির বিরুদ্ধে সর্বোচ্চ প্রদক্ষেপ : হানিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৬৯ Time View

বিএনপির আশ্রয়ে-প্রশ্রয়ে সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে ধর্মভিত্তিক অপশক্তির বিরুদ্ধে সর্বোচ্চ প্রদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

কুষ্টিয়া মুক্তদিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় শহীদদের স্মরণে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ হুঁশয়ারি দেন তিনি।

বর্তমান সরকারের আমলে দেশে মানবাধিকার শূন্যের কোঠায়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, এই দেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছিল জিয়াউর রহমানের আমলে।

তিনি বলেন, ‘পঁচাত্তরে জাতির জনক ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচার না করে তাদেরকে পুরস্কৃত করে ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিলেন খুনি জিয়াউর রহমান। এরপরেও তারা কোন লজ্জায় মানবাধিকারের কথা বলে জাতি জানতে চায়।’

হানিফ বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা ধর্মের দোহাই দিয়ে গণহত্যা নারী নির্যাতন করেছিল, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সেই যুদ্ধাপরাধী, রাজাকারদের জেল থেকে মুক্ত করে দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেয়।

তিনি বলেন, ‘এই বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে ধর্মভিত্তিক অপশক্তি সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আমরা স্বার্ভভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ প্রদক্ষেপ নেবো। যুদ্ধাপরাধীদের মতো সকল স্বাধীনতা বিরোধীদের বিচারের আওতায় আনা হবে।’

এ সময় আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত কায়েদি। তার মুক্তির জন্য জনগণ তো দূরের কথা বিএনপি নেতাকর্মীরাই রাস্তায় নামেননি। কারণ, তারা জানেন তাদের নেত্রী বেগম জিয়া, তারেক রহমান দুর্নীতিবাজ।’

তিনি, ‘শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় বেগম জিয়া বাইরে আছেন। এরপরেও তারা কোন লজ্জায় মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তা জাতির বোধগম্য নয়।’

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.শাহীনুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ