1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাসি মাংস বিক্রির দায়ে মীনা বাজারকে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৫৮ Time View

বাসি মাংস ফ্রিজে রেখে ফ্রেশ বলে বিক্রি করায় আসাদ এভিনিউর মীনা বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করর্পোরেশন। এ ছাড়া সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় একই প্রতিষ্ঠানকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান এ অভিযান পরিচালনা করেন।

অপরদিকে, একই অভিযানে সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অন্যদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে ফুটপাতে অবস্থিত দুইটি ওষুধের দোকানসহ ১১০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ ছাড়া রাস্তা দখল করে দোকানের মালামাল রাখায় পূর্ব তেজতুরি বাজারের মো. লিয়াকত আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ