1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

বাবার সমাধির সামনে শেখ হাসিনার প্রতিজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪
  • ১৪৫ Time View

পিতা তোমার কাছে আমার প্রতিজ্ঞা, তোমার ত্যাগ বৃথা যেতে দেবো না। তোমার দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তুলবই ইনশাল্লাহ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে সেখানে রক্ষিত পরিদর্শন বইতে উক্ত কথাই লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর আজ বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধী সৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।পরিদর্শন বইতে তিনি লেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা জাতি হিসাবে মর্যাদা পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, তার প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। আত্মত্যাগকারী মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই।

এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় আসেন। পরে পিতার সামধী সৌধে পৌঁছে বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় জাতীয় ও প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন করা হয়। বেজে ওঠে সশন্ত্র বাহিনীর বিউগল। তিন বাহিনীর একটি দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম জানায়।পরে প্রধানমন্ত্রী দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা দাঁড়িয়ে ছিলেন। এরপর আওয়ামী লীগ প্রধান হিসাবে শেখ হাসিনা মন্ত্রী পরিষদ ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে আরও দুইটি মাল্যদান করেন। এসময় অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মাল্যদান শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাল্যদান করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ