1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ Time View

আজ ৩ ডিসেম্বর, বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মাতৃভাষা আন্দোলনের গৌরবকে তুলে ধরে বাংলা ভাষার সার্বিক পরিচর্যার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি।

একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। সেদিন বর্ধমান হাউসের বটতলায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার বাংলা একাডেমির উদ্বোধন করেছিলেন। জাতির আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত এ প্রতিষ্ঠান নানা চড়াই-উৎরাই পেরিয়ে সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। আজ সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানটির পতাকা উত্তোলন করা হবে। পরে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এর পর পৃথকভাবে শ্রদ্ধা জানানো হবে একাডেমির স্বপ্নদ্রষ্টা ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতেও।

বেলা ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘সবার আগে সংস্কৃতি, সবার সঙ্গে সংস্কৃতি’ শীর্ষক বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা-২০২০ প্রদান করবেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ