1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

বাংলাদেশ-ভারতের পারস্পারিক সহযোগিতা অব্যাহত রয়েছে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৯ Time View

দেশের বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা দেবে ভারত, একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনাকালে ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের বিচার বিভাগের ভূমিকা প্রশংসনীয়।

সকালে গুলশানে আইনমন্ত্রীর বাসায় তার সঙ্গে দেখা করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় এক ঘণ্টার একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত আইনের শাসন প্রতিষ্ঠায় একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে।

আইনমন্ত্রী আরও বলেন,’ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামোটা প্রায় একই। এই দুই দেশের বিচাররিক আদালত এবং উচ্চ আদালতের বিজ্ঞ বিচারক এবং বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে পরস্পর প্রশিক্ষণের জন্য যে ইন্সটিটিউনগুলি আছে সেগুলি কাজ করবে সে সব বিষয়ে আমরা আলাপ আলোচনা করবো।’

এ সময় দোরাইস্বামী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন,’করোনাকালে ন্যায় বিচার নিশ্চিত করতে বাংলাদেশের আদালতের ভূমিকা প্রশংসনীয় এবং অনুকরণীয়। বাংলাদেশ ও ভারত সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধিতে দুই দেশ এক যোগে কাজ করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ