1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

বাংলাদেশে স্পেনের বিনিয়োগ চাই : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ১১৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রিদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে স্পেনের বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এই বিনিয়োগের মাধ্যমে আগামী দিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো উন্নত হবে।
স্পেনের নতুন রাষ্ট্রদূত আলভারো ডি সালাস জিমেনেজ ডি আজকারাতে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ঢাকা ও মাদ্রিদের মধ্যকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
স্বাধীনতার পর স্পেন সব সময় বাংলাদেশকে সমর্থন জুগিয়েছে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর প্রতি স্পেনের সমর্থন ও সহায়তার কথা জানেন।
শেখ হাসিনা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ স্প্যানিশ ভাষায় অনুবাদের জন্য স্পেন সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর কাছে স্প্যানিশ ছিল একটি মিষ্টি ভাষা। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে মুক্তিযুদ্ধ ও দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর সংগ্রাম সম্পর্কে জানান।
রাষ্ট্রদূত বলেন, তিনি তার কার্যালয়ে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আপনি হচ্ছেন বিশ্বের এক উদাহরণ’। তিনি বলেন, স্পেন চট্টগ্রামে একটি কনস্যুলেট খুলতে চায়। অসমাপ্ত আত্মজীবনীর স্প্যানিশ সংস্করন শিগগিরই প্রকাশিত হবে।
রাষ্ট্রদূত তার বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর আলোকচিত্র ও তাঁর অন্যান্য কর্মকান্ডের লক্ষ্যবস্তু তাকে (রাষ্ট্রদূত) নাড়া দিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ