1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

‘বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৫৮ Time View

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, সুনামগঞ্জসহ সকল জেলায় বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষ যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তিনি আরও বলেন, এলাকার বানভাসি মানুষদের দেখতে এসেছি। বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি আজকে এসেছি আপনাদের সব সমস্যা দেখে আমি প্রধানমন্ত্রীকে জানাবো। একটি দাবি সবাই জানিয়েছেন তা হল নদী খনন সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে কথা বলল।

গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য এ বি এম তাজুল ইসলাম, সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ফরিদপুর-৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, দিনাজপুর-৬ সংসদ সদস্য শিবলী সাদিক, বাগেরহাট-২ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ