1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

বন্দুক নিয়ন্ত্রণ আইনে স্বাক্ষর করলেন বাইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৭২ Time View

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে প্রায় ৩০ বছর পর দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস হলো।

আইনটি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে যথেষ্ট নয় বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট বাইডেন। আইনটি আরও কঠোর হবে বলে প্রত্যাশা ছিল তার।

এর আগে বিলটি পাস করতে কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন ১৫ জন রিপাবলিকান। বিলের পক্ষে ৬৫ ভোট, বিপক্ষে আসে ৩৩টি। সংখ্যগারিষ্ঠতা পাওয়ায় উচ্চকক্ষ বিলটিকে পাস হিসেবে ঘোষণা দেয়। বিলটি পাস হলেও বাকি ছিল প্রেসিডেন্টের স্বাক্ষর।

নতুন আইনে ২১ বছরের কম বয়সীদের কাছে অস্ত্র বিক্রির আগে তাদের অতীত ইতিহাস খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এছাড়া হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র সরিয়ে নিতে রাজ্যগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

অবিবাহিত কিন্তু কারও সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক আছে এমন ব্যক্তিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। এটি মূলত তাদের জন্যই প্রয়োগ হবে যারা এর আগে বন্দুকের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

মে মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহতের পরই বন্দুক আইন সংস্কারের দাবি ওঠে দেশটির সর্বমহল থেকে।

গত ২ জুন যুক্তরাষ্ট্রের জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বন্দুক সহিংসতা রোধে আইন পাস করার আহ্বান জানান বাইডেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ