1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন প্রতিকৃতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ২১৮ Time View

1619টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বাস ভবনের দেয়ালে নতুন প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সমাধিসৌধ কমপ্লেক্সের বাস ভবনের দেয়ালে বিদ্যমান প্রতিকৃতির স্থানে নতুন প্রতিকৃতি স্থাপন করেছে।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে আগত দর্শনার্থীরা এ প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে আলোকচিত্রে অংশ নেন। আগের প্রতিকৃতিটি একটু পুরাতন হয়ে যাওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সেখানে নতুন প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি গুণী চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশকে দিয়ে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি অঙ্কন করান।

গত ৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাইফুল হাসান মিলনের নেতৃত্বে ঢাকা থেকে শিল্পকলা একাডেমির একটি দল টুঙ্গিপাড়া এসে বঙ্গবন্ধুর পুরনো প্রতিকৃতি নামিয়ে নতুন প্রতিকৃতি স্থাপন করেন। এসময় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহসহ গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে আগত দর্শনার্থী শামিম হোসেন সিকদার বলেন, বঙ্গবন্ধুর নতুন প্রতিকৃতি খুব সুন্দর হয়েছে। এ প্রতিকৃতি বঙ্গবন্ধু  সমাধিসৌধের শোভা বর্ধন করেছে।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রায় ২ বছর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন।

সেসময় তিনি বঙ্গবন্ধুর বাড়ির দেয়ালে ঝুলানো প্রতিকৃতি পরিদর্শন করেন। ওই সময় তিনি সেখানে আরো ভালো মানের একটি প্রতিকৃতি স্থাপনের কথা বলেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন প্রতিকৃতি স্থাপন করে তিনি তার অঙ্গীকার পূরণ করেছেন।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ বলেন, বঙ্গবন্ধুর সমাধিসৌধে নতুন প্রতিকৃতি স্থাপন করায় আমরা বেশ আনন্দিত। সমাধিসৌধে বেড়াতে আসা দর্শনার্থীরা বাড়ির দেয়ালের নতুন প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ফটোসেশন করবেন বলে আমরা আশা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ