1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৪০ টাকার স্মারক নোট আরো দুই লাখ মুদ্রণ হচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ৪০১ Time View

সংগ্রাহকদের মধ্যে চাহিদার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ৪০ টাকার স্মারক নোট আরো দুই লাখ পিস মুদ্রণ করবে বাংলাদেশ ব্যাংক। বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক এই নোট অবমুক্ত করে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিভাগের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বাসসকে বলেন, ‘বিশেষ এই নোট অবমুক্ত করার পর সর্বসাধারণের কাছে তা প্রশংসিত হয় এবং অত্যাধিক চাহিদার কারণে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত স্টক দ্রুত ফুরিয়ে যায়। সংগ্রাহকদের এই চাহিদার কথা বিবেচনা করে আরো দুই লাখ নোট মুদ্রণের পদক্ষেপ নেয়া হয়েছে।’
বাংলাদেশ ব্যাংক প্রথমে দেড় লাখ নোট মুদ্রণ করে।
তিনি বলেন, ‘এর আগে কোন স্মারক নোট বা মুদ্রার প্রতি সংগ্রাকদের এ ধরনের চাহিদা লক্ষ্য করা যায়নি। চাহিদা থাকার কারণে মাত্র ২০ দিনের মাথায় দেড় লাখ নোটের স্টক শেষ হয়ে যায়।’
তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বিভিন্ন শাখা অফিসে স্মারক নোট পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে নগদ মূল্যে এই নোট সংগ্রহ করা যাবে।
ফোল্ডারসহ একটি স্মারক নোট ২০০ টাকা এবং শুধু খালি নোট ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ