1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ফের হাসপাতালে বলিউডের সাবেক সুপারস্টার রাজেশ খান্না

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ২২৬ Time View

ফের গুরুতর অসুস্থ  বলিউডের সাবেক সুপারস্টার রাজেশ খান্না। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শনিবার ভর্তি করা হয় তাকে।

বৃহস্পতিবার হাসপাতাল থেকে ফেরার পরই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পেটে সংক্রমণের কারণেই বারবার অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে। সাবেক স্ত্রী ডিম্পল কাপাডিয়া তাকে এখন দেখাশোনা করছেন।

তাকে হাসপাতাল থেকে মুম্বাইয়ের বাসভবনে নিয়ে আসেন ডিম্পল, জামাতা অক্ষয় কুমার ও পরিবারের অন্য সদস্যরা। তার বাসভবন আশীর্বাদের বারান্দা থেকে বাইরে উপস্থিত উৎকণ্ঠিত ফ্যানদের উদ্দেশে হাত নাড়েন তিনি।

সেই আশ্বাস পেয়ে সকলেই যখন মনে করছিলেন সুস্থ হওয়ার পথে তিনি। কিন্তু গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় আবার হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।

হিন্দি সিনেমার প্রথম ‘সুপার স্টার’ রাজেশ খান্না ক্যারিয়ার শুরু ১৯৬৬ সালে। প্রথম সিনেমা ‘আখরি খত’।

১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে তিনি ১৫টি একক সুপারহিট ছবি উপহার দেন দর্শকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ