1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

ফের মত পাল্টালেন ইলন মাস্ক, স্টারলিংকে অর্থায়ন চালু রাখার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৫৫ Time View

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য অর্থায়ন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত শুক্রবার ইউক্রেনে এই পরিষেবা চালু রাখতে অপারগতা জানানোর পর গতকাল শনিবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন টেসলার প্রধান ইলন মাস্ক।
এ বিষয়ে আজ রোববার এক টুইটার পোস্টে মাস্ক বলেছেন, ‘যদিও স্টারলিংক এই মুহূর্তে লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে এবং অন্যান্য সংস্থা করদাতাদের কাছ থেকে কোটি কোটি মার্কিন ডলার পাচ্ছে, এর পরেও আমরা ইউক্রেন সরকারকে বিনা মূল্যেই ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, স্টারলিংক তাদের মূল নেটওয়ার্কের জন্য অর্থায়নের বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।
এর আগে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স গত মাসে পেন্টাগনকে এক চিঠি পাঠিয়ে বলেছে, তারা ইউক্রেনের স্টারলিংকের ইন্টারনেট পরিষেবায় অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যেতে পারে না। মার্কিন সামরিক বাহিনী প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার সাহায্য না করলে তাদের ইউক্রেনে সেবা দেওয়া বন্ধ করতে হতে পারে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে টুইটারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত অযাচিত পরামর্শ দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউক্রেনের অন্যান্য নাগরিকের নিন্দার শিকার হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক।
রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের অনলাইন ব্যবস্থায় স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা গেছে। গত সপ্তাহে ইলন মাস্কের দেওয়া এক পরিসংখ্যান অনুযায়ী, স্পেসএক্স এ পর্যন্ত ইউক্রেনকে ২৫ হাজার ‘গ্রাউন্ড টার্মিনাল’ দিয়েছে বলে জানিয়েছে এএফপি।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে ইলন মাস্ক বলেছিলেন, ‘স্পেসএক্স অতীতে যে সেবা দিয়েছে তার ক্ষতিপূরণ বা বকেয়া চাইছে না, কিন্তু বিদ্যমান ব্যবস্থা আমরা অনির্দিষ্টকালের জন্যও চালিয়ে নিতে পারি না।’
এর পরদিন শনিবার তিনি আরেকটি পোস্টে ইউক্রেনে বিনা মূল্যেই ইন্টারনেট সেবা চালু রাখার সিদ্ধান্তের কথা জানালেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ