1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রী হিসেবে আজই শপথ নেবেন ইমরান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৫২ Time View

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আজ সকালে শপথ নেবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারপার্সন ইমরান খান। শুক্রবার দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদে ভোটাভুটিতে জয়ী হওয়ার পর আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর জিও টিভির।

স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউজে ইমরান খানকে শপথ বাক্য পাঠ করাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী অতিথি, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নির্বাচিত ইমরান খান আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীতের বাজানোর মাধ্যমে শপথ পাঠ করানোর আয়োজন শুরু হবে। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হবে। এরপরই ইমরান খানকে শপথ পাঠ করাবেন প্রেসিডেন্ট হোসেন।

এদিকে ভারতীয় ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া নভজিৎ সিং সিধু এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারই পাকিস্তান পৌঁছেছেন। তবে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেব ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে এই শপথ অনুষ্ঠানে যোগ না দেয়ার কথা জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার দাওয়াত পেয়েছিলেন সুনীল গাভাস্কারও। কিন্তু ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান টেস্ট সিরিজে ধারাভাষ্য দেয়ার কারণে শপথ অনুষ্ঠানে আসতে অপারগতা প্রকাশ করেছেন গাভাস্কার।

এছাড়া ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্যদেরও এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে শুক্রবার পার্লামেন্টের জাতীয় পরিষদের ভোটাভুটিতে ১৭৬ ভোট পান ইমরান খান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রার্থী শাহবাজ শরিফ পান ৯৬ ভোট।

উল্লেখ্য, ১৯৯৬ সালে রাজনৈতিক দল গঠনের দুই দশকের বেশি সময় পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ