1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রী মাগুরা যাচ্ছেন আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১২৩ Time View

প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ১৮ বছর পর মঙ্গলবার মাগুরা যাচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এদিন মাগুরায় ২১টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এছাড়া বিকেল ৩টায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে পুরো মাগুরা সেজেছে নতুন সাজে। নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শহরের মোড়ে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার ও পোস্টার। করা হয়েছে দৃষ্টিনন্দন গেট, তোরণ ও আলোকসজ্জা।

এদিকে, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক পংকজ কুণ্ডু জাগো নিউজকে বলেন, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ১২টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ৯টি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাগুরা সফরকে ঘিরে তিন স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন।

নিরাপত্তা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) মো. মুনিবুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা পুলিশ তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দ্বারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে এটি মাগুরায় শেখ হাসিনার দ্বিতীয় সফর। এরআগে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সর্বশেষ মাগুরা সফরে আসেন। তবে ২০০৮ সালে একবার মাগুরায় আসেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ