1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

পেট্রোল বোমা হামলায় খালেদাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ২১৩ Time View

ঢাকা:
বিগত সময়ে সারাদেশে পেট্রোল বোমায় যত মানুষ হত্যা করা হয়েছে তার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে সারাদেশে যত পেট্রোল বোমা মেরে, অগ্নি-সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে তার হুকুম দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা। তাকে এই সব হত্যাকাণ্ডের হুকুমের আসামি করে তার বিরুদ্ধে মামলা করে দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

হাছান মাহমুদ মঙ্গলবার (০৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ মানববন্ধনের আয়োজন করে।

হাছান মাহমুদ আরও বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে যত পেট্রোল বোমা, অগ্নি-সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা খালেদা জিয়ার হুকুমেই হয়েছে। সবরকম অগ্নি-সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দায় খালেদা জিয়ার। আমি আজ বিশ্ব নারী দিবসে সরকারের কাছে দাবি জানাই- ওই সব ঘটনায় যেসব মা-বোন মারা গেছেন তাদের হত্যার দায়ে খালেদা জিয়াসহ অন্যরা যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

কুমিল্লায় পেট্রোল বোমার ঘটনায় খালেদা জিয়াকে আসামি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু কুমিল্লা নয় ঢাকাসহ সারাদেশে যত পেট্রোল বোমা, অগ্নি-সন্ত্রাস হয়েছে সব ঘটনার জন্য খালেদাকে আসামি করতে হবে।

জঙ্গিবাদের মদদদাতা স্বাধীনতাবিরোধী চক্র, বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন চিত্ত রঞ্জন দাস। আরও বক্তব্য রাখেন, এম এ করিম, জিন্নাত আলী খান জিন্না, শাহাদাৎ হোসেন টয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ