1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

পুলিশ সদস্য স্বামীদের সাহস-অনুপ্রেরণা দেন স্ত্রীরা : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৫৭ Time View

কর্মক্ষেত্রে সহধর্মিণীরা তাদের পুলিশ সদস্য স্বামীদের শক্তি-সাহস ও অনুপ্রেরণা দেন বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহসই দেন না। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাধ্যমে তারা নানাবিধ কাজও করেন। সমাজের নানা ধরনের কাজে অংশ নেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটোরিয়ামে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশ সদস্যরা দেশের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করছে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেরণা হিসেবে কাজ করেন তাদের সহধর্মিণীরা। পুনাক সদস্যরা সেই অনুপ্রেরণার কাজটি করছেন।
বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার পেছনে পুলিশ সদস্যদেরও অবদান রয়েছে জানিয়ে দীপু মনি বলেন, বাংলাদেশ সব জায়গায় এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রায় শান্তি-শৃঙ্খলায় কাজ করছে পুনাক সদস্যদের পরিবারের মানুষ। সারাদেশে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে যাচ্ছে। আর সে কাজটি করতে পারছেন মূলত পুলিশ সদস্যরা। মানুষের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা সেটি তার ঘর। ঘরে শান্তি ও অনুপ্রেরণা থাকলেই বাইরের কাজে সাফল্য আসে।
তিনি বলেন, নারীরা আজ সব জায়গায় কাজ করছেন। নারীরা এগিয়ে গেছে। একটি সমাজ বা রাষ্ট্র এগিয়ে যেতে হলে নারীদের পিছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
পুনাকের নানা কার্যক্রমের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, পুনাক নানা ধরনের সামাজিক কাজ করছে। জনসচেতনতার জন্য কাজ করছে। এর পাশাপাশি বিভিন্ন পণ্য উৎপাদন করছে। এতে অনেকের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস লুৎফুল তাহমিনা খান, পুনাক সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, পুনাক সহ-সভাপতি মুনমুন আহসান, শারমিন আক্তার খান, মাহমুদা দিদার ও দিলরুবা খুরশীদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ