1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে

পুলিশ বাহিনীকে আইজিপির ধন্যবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৮৮ Time View

গত কয়েকদিন পশুর হাট ও ঈদের নিরাপত্তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (১৩ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি ধন্যবাদ জানান।

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহন, পশুর হাটের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও পথে-প্রান্তরে প্রান্তিক মানুষের নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এজন্য আমি সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানাই।

এসময় আইজিপি ঈদ উদযাপন শেষে নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে সরকারি দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ