1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

পুরস্কার মঞ্চে প্যান্ট খুলে গিয়ে বিপত্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

687প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিতে তিনি এগিয়ে গিয়েছিলেন। ক্যামেরার ঝলকানি চতুর্দিকে। এর মধ্যে যে এমন ঘটনা ঘটে যাবে, ঘুণাক্ষরেও ভাবেননি ক্রোয়েশিয়া-হেলসিঙ্কি মানবাধিকার কমিটির প্রধান ভনিমির সিসাক। মানবাধিকার সংক্রান্ত উল্লেখযোগ্য কাজের জন্য সিসাক এবং তার কমিটিকে এই পুরস্কার দেওয়া হয়।

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার কিতারোভিকের পাশে হাসিমুখেই দাঁড়িয়েছিলেন সিসাক। বড় কার্ডের মতো একটি মানপত্র হাতে ধরে সবাই পোজ দেওয়ার জন্য প্রস্তুত। এই সময়েই ঘটে যায় বিপত্তি। হঠাৎ সিসাকের প্যান্ট খুলে নিচের দিকে নেমে যায়। ক্যামেরার সামনে কার্ডটা থাকায় তবু রক্ষে।

প্রেসিডেন্ট অবশ্য এ ঘটনায় এতটুকু বিচলিত না হয়ে এক ঝলক দেখেন সিসাককে। যিনি ততক্ষণে আপ্রাণ চেষ্টায় প্যান্ট উপরে তুলে পরিস্থিতি সামাল দিয়েছেন। তার পরেই ফের হাসিমুখে ক্যামেরার দিকে। এই ছবি পরে ছড়িয়ে পড়ে টুইটারে। আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ