1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

পুত্রসন্তানের মা হলেন মারিয়া নূর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১০৫ Time View

মা হলেন দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী, সঞ্চালক মারিয়া নূর। গত ১২ মে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন সায়হান জারিব।

আজ শুক্রবার (২৭ মে) সকালে আনন্দের খবরটি জানান এ অভিনেত্রী।

মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে মারিয়া নূর বলেন, ‘মে মাসের নিখুঁত একটি দিনে আমাদের পুত্র সায়হান জারিব পৃথিবীতে এসেছে। তার আগমনে আমরা ধন্য ও কৃতজ্ঞ। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’

বিষয়টি নিয়ে আর বেশি কিছু জানাননি মারিয়া নূর। তবে সোশ্যাল মিডিয়ায় একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, মা মারিয়ার হাতের আঙ্গুল ধরে আছে সায়হান।

গত বছরের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর। তখন কারণ আড়াল করলেও গত ২ ফেব্রুয়ারি মা হতে যাওয়ার খবরটি জানান তিনি। এরই মধ্যে মাতৃত্বকালীন ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পারি জমান মারিয়া। সেখানেই স্বামীর সঙ্গে কাটিয়েছেন পুরো সময়।

২০১১ সালের ১৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া নূর ও সাইফুল আলম জুলফিকার। দীর্ঘ দাম্পত্য জীবনে এটি তাদের প্রথম সন্তান।

কয়েক মাস আগে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান মারিয়া নূর। তা ছাড়াও মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে নজর কাড়েন এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ