1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

পুতিন ছাড়া আর কারো সঙ্গে আলোচনা করব না : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫৯ Time View

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া এই অভিযান তিন মাসেরও বেশি সময় অতিক্রম করলো। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি কেবল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি আছেন, মধ্যস্থতাকারী বা ক্রেমলিনের অন্য কোনো কর্মকর্তার সঙ্গে আলোচনায় আগ্রহ নেই।

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা জানান।

জেলেনস্কি আরও জানান, রাশিয়ার সঙ্গে আলোচনা করা ক্রমশ কঠিন হচ্ছে। কারণ হিসেবে তিনি রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোতে বেসামরিক ব্যক্তিদের আক্রান্তের প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। আমরা যদি তার ব্যক্তিগত অংশগ্রহণ ছাড়া এই যুদ্ধ বন্ধের উদ্যোগ নেই, তাহলে সে সিদ্ধান্ত অর্থহীন হবে। ‘

আলোচনার টেবিলে যখন যুদ্ধ থামানোর বিষয়টি অন্তর্ভুক্ত হবে তখনই কেবল আলোচনায় বসবেন বলেও জানান জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর বেশ কয়েকবার রাশিয়া ও ইউক্রেন বিচ্ছিন্ন আলোচনায় বসেছে, কিন্তু তা থেকে তেমন কোনো ফল বেরিয়ে আসেনি। রাশিয়া বলছে, প্রতিবেশী রাশিয়া তার জন্য হুমকি হয়ে পড়েছিল। এ কারণে দেশটিকে নিরস্ত্রীকরণ এবং নাৎসীমুক্ত করতেই সেখানে বিশেষ অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ