1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

পাপারাজ্জিদের সঙ্গে তর্কে জড়ালেন তাপসী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৮০ Time View

বলিউড জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। নিজের নতুন সিনেমা ‘দোবারা’র প্রচারের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এই সিনেমার জন্য একটি ইভেন্টে গিয়ে পাপারাজ্জিদের সঙ্গে তর্কে জড়ালেন তাপসী।

সোমবার (০৮ আগস্ট) ‘দোবারা’র প্রচারের জন্য মুম্বাইয়ের একটি কলেজে গিয়েছিলেন তাপসী পান্নু।

নির্দিষ্ট সময়ের চেয়ে অনুষ্ঠানে দেরি করার পাপারাজ্জিদের ছবি তোলার সুযোগ না দিয়েই ইভেন্টে ঢুকে পড়েন তাপসী। আর এতেই ঘটে বিপত্তি!

অনুষ্ঠানটি শেষে হওয়ার পর তাপসী বের হতেই পাপারাজ্জিরা তার ওপর ক্ষোভ প্রকাশ করেন। দেরি করার জন্য তাকে দুষতে থাকেন। এরপরই চটে যান অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেগে গিয়ে তাপসী পাপারাজ্জিদের বলছেন, ‘দয়া করে সম্মান দিয়ে কথা বলুন; আমি শুধু নিজের কাজটি করার চেষ্টা করছি। আমাকে যে সময়ে আসতে বলা হয়, আমি তখনই সেখানে আসি। আপনারা যদি আমাকে সম্মান দিয়ে কথা বলেন, আমিও সম্মান দিয়ে কথা বলব।’

ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে। অনেকে পাপারাজ্জিদের পক্ষ নিয়ে কথা বলেছেন। আবার কেউ কেউ তাপসীর পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করেছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসীর সিনেমা ‘সাবাশ মিতু’। সিনেমাটি তেমন সাড়া না ফেললেও প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। আর এবার অনুরাগ কাশ্যপের নতুন থ্রিলার ‘দোবারা’তে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ