1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

পাকিস্তানে ব্রিটিশ তরুণীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫০ Time View

পাকিস্তানের লাহোরে বসবাসরত এক ব্রিটিশ তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে খুঁজছে দেশটির পুলিশ।

মাহিরা জুলফিকার (২৪) নামের ওই তরুণীকে সোমবার তার ফ্লাটে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ময়নাতদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ওই তরুণীর ঘাড় ও বাহুতে গুলিবিদ্ধ হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, লন্ডন থেকে আইনে স্নাতক মাহিরা জুলফিকারকে বিয়ে করতে চেয়ে নিয়মিত হুমকি দিতো দুই ব্যক্তি। হত্যাকাণ্ডের ঘটনায় তাদেরকেই খুঁজছে পুলিশ। পশ্চিম লন্ডনের হাউনস্লো মসজিদে ওই তরুণীর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে যোগ দেন তার ভাই ফাইজান মোহাম্মদ। তিনি জানান তার বাবা ইতোমধ্যেই পাকিস্তান রওনা হয়ে গেছেন।

পাকিস্তানে মামলাটির তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজনদের ধরতে ইসলামাবাদ ও লাহোরে অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি।

পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, মাহিরা জুলফিকারের চাচা মোহাম্মদ নাজের তার ভাইয়ের কাছ থেকে ফোন পেয়ে ওই ফ্লাটে গিয়ে তার মরদেহ খুঁজে পায়। নাজের জানিয়েছেন, মাহিরা তাকে আগেই জানিয়েছিলেন দুই বন্ধু তাকে বিয়ে করতে চেয়ে নিয়মিত হুমকি দিচ্ছে। তিনি তা প্রত্যাখ্যান করলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ