1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৭০ Time View

দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইসলামাবাদ থেকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আসিফকে গ্রেফতার করেন দেশটির দুর্নীতিবিরোধী কর্মকর্তারা।

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় আসিফকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

এক বিবৃতিতে এনএবি বলেছে, তাদের লাহোর কার্যালয়ের কর্মকর্তারা আসিফকে গ্রেফতার করেছেন।

পিএমএল-এনের মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব বলেছেন, দলীয় একটি সভা শেষে বের হওয়ার পরই আসিফকে হেফাজতে নেয় এনএবি।

এনএবি বলেছে, খাজা আসিফকে আয়সহ অন্যান্য বিবরণী দাখিল করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। দুবাই থেকে পাওয়া বিপুল অর্থের উৎস ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন আসিফ।

আসিফকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। লন্ডনে অবস্থানরত নওয়াজ বলেছেন, সরকারের অবস্থা যে নড়বড়ে, তা এই গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ