1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধায় ইলিশ ধরায় জেলেকে ২১ দিনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০৫ Time View

মা ইলিশ রক্ষায় শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা; যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

ঝালকাঠির নলছিটিতে নদীতে অভিযান চালিয়ে জালসহ এক জেলেকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঝালকাঠির নলছিটি উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকার করায় এক জেলেকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ভোররাতে নদীতে অভিযান চালিয়ে জালসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু।

দণ্ড পাওয়া মো. মিরাজ সিকদার (৩৯) উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের লাল মিয়ার ছেলে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন, মা ইলিশের প্রজনন স্বাভাবিক রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। এ সময়ে ইলিশ শিকার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মা ইলিশ রক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা; যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

তৌফিক ইমরোজ খালিদী: সম্পাদকের রেখে যাওয়া আলো

অরূপের দেশে তৌফিকের অধরা বিমূর্ত ক্যানভাস

তৌফিক ইমরোজ খালিদী: একজন বন্ধু, আমার জন্য যিনি সীমানা পেরিয়েছিলেন

তৌফিক ইমরোজ খালিদী: আদিওস, মাই এডিটর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ