1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

নির্বাচন প্রত্যাখান করা নিজেদের ইচ্ছা: ইসি সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ Time View

কেউ নির্বাচন প্রত্যাখান করলে তা তাদের নিজেদের ইচ্ছা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব। পঞ্চম দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকার।

এ সময় তিনি আরও বলেন, ‘কমিশন চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।’ পৌরসভা নির্বাচনে অনিয়মের কোনও অভিযোগ পেলে কমিশন তা তদন্ত করবে বলেও মন্তব্য করেন ইসি সচিব।

এর আগে, দেশের ২৯টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। দেশের ২৯টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ২৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭ হাজার ৭৭৫ জন, নারী ভোটার ৭ লাখ ২৭ হাজার ২৯৭ জন।

২৯ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ১০০ জন, ৩০০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩১৮ জন এবং ১০০টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন ৩৬৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ