1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

নিরাপত্তা পরিষদকে রিপোর্ট দিবেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ২০৬ Time View

সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত দামেস্ক, মস্কো ও ওয়াশিংটনে বৈঠকের পর সংঘাত নিরসনের 6উপায় নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদের কাছে রিপোর্ট দিতে যাচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার কূটনীতিকরা একথা জানান।
যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব ও রাশিয়াসহ সিরিয়ায় প্রভাব রয়েছে এমন গুরুত্বপূর্ণ দেশগুলোর ভিয়েনায় আরেকটি বৈঠকের প্রাক্কালে স্টেফান ডি মিস্টুরা এই রিপোর্ট দিবেন। ডি মিস্টুরা আগামী মঙ্গলবার জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদকে এ ব্যাপারে অবহিত করবেন। এ সপ্তাহে মস্কোতে জাতিসংঘের এ দূত জানান, ভিয়েনায় আলোচনার জন্য সিরীয় সরকার ও বিরোধী পক্ষকে একত্র করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে যারা আলোচনায় অংশ নেবেন বিরোধী দলের এমন সদস্যদের নামের তালিকা ও সরকারি প্রতিনিধি দলের বিষয়ে সকলের ঐকমত্যের প্রয়োজন।
গত সপ্তাহে ভিয়েনায় প্রথম বৈঠকে অংশগ্রহনকারিরা সিরিয়ার নতুন একটি সংবিধান ও নির্বাচনের উপায় বের করতে জাতিসংঘের মধ্যস্ততা চাওয়ার ব্যাপারে সম্মত হয়। সিরিয়ার দীর্ঘ চার বছরের সংঘাত নিরসনের ক্ষেত্রে ভিয়েনা আলোচনা হচ্ছে এ পর্যন্ত সবচেয়ে তাৎপর্যপূর্ন আন্তর্জাতিক প্রচেষ্টা। উল্লেখ্য, সেখানে এ সংঘাতে প্রায় আড়াই লাখ লোক প্রাণ হারায় এবং এতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে এ পর্যন্ত ইউরোপের সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকট সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ