1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

নিরবকে সম্মাননা তুলে দিলেন শিল্পা শেঠি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৯৮ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। ক্যারিয়ারে পেয়েছেন অনেক স্বীকৃতি ও পুরস্কার। এবার তিনি দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। বলিউডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠির কাছ থেকে নিলেন বিশেষ সম্মাননা সূচক অ্যাওয়ার্ড। যা বেশ উৎসাহিত করেছে এই সুদর্শন নায়ককে।

শনিবার রাতে ঢাকার একটি বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পা। সেখানে তিনি নায়ক নিরবের হাতে সম্মাননা তুলে দেন।

বলিউডের এ নায়িকার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পেরে নিরব সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, ‘বলিউডের সুপারস্টার নায়িকাদের একজন শিল্পা শেঠি। তার অনেক ছবি ও গান আমার প্রিয়। তার মতো তারকার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পেরে সত্যি দারুণ লাগছে। এই প্রাপ্তিগুলো জীবনে চলার পথে অনেক এগিয়ে দেয় মানসিকভাবে।’

জানা যায়, বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উৎসাহিত করার জন্য নিরব ছাড়াও শিল্পা শেঠির হাত থেকে সম্মাননা নেন বুবলী, পূজা চেরী, ভাবনা।

শিল্পার উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ছিল ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিকাল পারফর্মেন্সসহ আরো অনেক আয়োজন। এছাড়া অনুষ্ঠানে গান পরিবেশ করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ