1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

নাইজেরিয়ায় মসজিদে গুলিতে নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৯ Time View

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি মসজিদে হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) জামফারা রাজ্যের ওই মসজিদটিতে নামাজ পড়ছিলেন মুসল্লিরা। এসময় অতর্কিত হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড চালায় অস্ত্রধারীরা। পরে মসজিদের ইমামসহ ১৮ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় (২২ নভেম্বর) জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মেদ সেহু জানান, মসজিদের ইমামের পেছনে নামাজের জন্য দাঁড়িয়েছিলেন ৩০ জন। ওই মুহূর্তে গুলি চালায় হামলাকারীরা। এ হামলা কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শতাধিক গবাদি পশু চোর মোটরসাইকেলে চড়ে মুসলমানদের জামাতে হামলা চালায়। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। আর এই সুযোগ নিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গবাদি পশু চোরের উৎপাত ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। প্রায়ই দল বেঁধে হামলা চালিয়ে শত শত গবাদি নিয়ে যায় অস্ত্রধারীরা। ঘর-বাড়িতে হামলা চালিয়ে লুটপাটও করে তারা। নাইজেরিয়ার বহু জায়গায় শক্ত ঘাঁটি রয়েছে বেশ কিছু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ