1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

‘ধ্রুবতারা’ নামকরণে প্রধানমন্ত্রীকে সহায়তা করেন শেখ রেহানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ Time View

‘পালকি, অরুণ আলো, আকাশপ্রদ্বীপ, রাঙ্গা প্রভাত, মেঘদূত, ময়ূরপঙ্খী, আকাশবীনা, হংসবলাকা, গাঙচিল, রাজহংস, অচীন পাখি, সোনার তরী ও ধ্রুবতারা।’ সবগুলোই রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (উড়োজাহাজ) নাম। এ নামগুলোর সাথে মিশে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার প্রকৃতি ও পরিবেশের নিবিড় ছোঁয়া। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো উড়োজাহাজের নামকরণ করেছেন। নামকরণে তাকে সহায়তা করেছেন তার ছোট বোন শেখ রেহানা।

আজ রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৭ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উড়োজাহাজটির বাণিজ্যিক যাত্রার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নতুন নতুন উড়োজাহাজের নামকরণ প্রসঙ্গে এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখেই নতুন নতুন বিমানের নামকরণের পরিকল্পনা নেন। তাকে সহায়তা করেন ছোট বোন শেখ রেহানা।

‘ধ্রুবতারা’ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধ্রুবতারা আমাদের দিক নির্দেশনা দেয়। চলতি বছর আমরা জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করছি, আসন্ন নতুন বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এর সাথে সামঞ্জস্য রেখেই নাম পছন্দ করা। আমাকে সহায়তা করেছেন শেখ রেহানা।’

শেখ হাসিনা জানান, ক্ষমতায় থাকার সময় তো বটেই, ক্ষমতায় না থাকাকালেও তিনি রাষ্ট্রীয় বিমানে চড়তেই পছন্দ করেন। প্রবাসীরা নিজ দেশের বিমানকেই প্রাধান্য দেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় বিমানের দুরবস্থা ছিল। আন্তর্জাতিক বিমানবন্দরে তেমন সুযোগ সুবিধা ছিল না। এই সরকারের আমলেই নতুন নতুন উড়োজাহাজ কেনাসহ বিমানবন্দরগুলোর উন্নয়ন হচ্ছে।’

উল্লেখ্য, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয় করা তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটি হচ্ছে ‘ধ্রুবতারা’। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত, ৭৪ আসনবিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।
নতুন উড়োজাহাজটি সংযোজিত হওয়ায় বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা বেড়ে হয়েছে ১৯টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ