1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

দেশে বন্যায় মৃত্যু বেড়ে ১১৮: স্বাস্থ্য অধিদফতর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৫৩ Time View

দেশে বন্যাকবলিত এলাকায় বিভিন্ন রোগ ও অপঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় ১৭ হাজার ৬৪০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১৮ জনের। এরমধ্যে বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুইজন, পানিতে ডুবে ৯১ জন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য রোগে ৯ জন মারা গেছেন।

বন্যায় সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ। এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৭ জন, নেত্রকোণায় ১৯ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রাম ৫ জন, লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ