1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৫৪ Time View

বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী চলমান এ চরম দুঃসময়েও দেশে খাদ্য সংকট নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বিগত ১৩ বছরে দেশে কোনো রকম খাদ্য সংকট হয়নি। এমনকি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যেও দেশে খাদ্য সংকট হয়নি। সংকটের কোনো সম্ভাবনাও নেই।

শুক্রবার (২০ মে) বিকালে ঢাকায় একটি হোটেলে লায়ন্স ক্লাব বাংলাদেশের ২৯তম বার্ষিক কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে শান্তি বিরাজমান আছে, মানুষের নিরাপত্তা আছে। কোনো হরতাল ভাঙচুর নেই। এই শান্তি স্থিতিশীলতাকে ধরে রাখতে হবে। বিএনপি মানুষকে জিম্মি করে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। সেটি তাদের করতে দেওয়া হবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িকতাকে কখনো লালন করেনি। সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে রাজনীতি করিনি। অন্যদিকে বিএনপি সবসময় সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে রাজনীতি করে ও ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করে।

মন্ত্রী বলেন, মৌলবাদী, ধর্মান্ধ ও ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসার সুযোগসন্ধানীরা এখনো তৎপর। এজন্য সব ধর্মের বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে একত্র হয়ে সম্প্রীতি রক্ষায় কাজ করতে হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, মঠের সভাপতি গিরিধারী লালমোদি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ