1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

দামি ঘড়িটা ভেঙ্গে ফরাসি পণ্য বয়কট করলেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৭২ Time View

এবার ফরাসি পণ্য বয়কট করলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মহানবীকে (সা:) বিদ্রূপ করে কার্টুন প্রকাশ ও এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে উত্তাল মুসলিমবিশ্ব। তারই ধারাবাহিকতায় আরেকধাপ এগিয়ে এলেন এই অভিনেত্রী।

পৃথিবীর প্রায় অধিকাংশ মুসলিম দেশেই ফরাসি পণ্য বয়কটের হিড়িক চলছে। বাংলাদেশেও দেখা যাচ্ছে একই চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে।

আর সেই পথ অনুসরণ করেই ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন নুসরাত ফারিয়া। শুধু বয়কটই নয়, নিজের ব্যবহৃত ফ্রান্সের তৈরি বিলাসবহুল কারটায়ার ঘড়িটিকেও ফেলে দিলেন তিনি।

শনিবার অফিসিয়াল ফেসবুক পেজে নুসরাত ফারিয়ে লিখেছেন, ‘আমি আমার কারটায়ার ঘড়িটি ফেলে দিয়েছি। হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট।’

নুসরাতের এই পোস্টের পর থেকে গত ৯ ঘণ্টায় ১৮ হাজারের বেশি লাইক জমা পড়েছে। কমেন্ট বক্সে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। অনেকের কাছে প্রশংসিত হচ্ছে বিষয়টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ