1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তাইওয়ান ছাড়লেন পেলোসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৭১ Time View

চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর শেষ করলেন মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। এবার তার গন্তব্য দক্ষিণ কোরিয়া। এরপর সেখান থেকে যাবেন জাপানে।

এশিয়া সফরের অংশ হিসেবে এর আগে পেলোসি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় যান। আজ বুধবার (৩ আগস্ট) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যান্সি পেলোসি। এসময় তিনি বলেন, ‘বন্ধুত্বের খাতিরে আমরা তাইওয়ানে এসেছি’। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই তার লক্ষ্য।

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি ওয়াশিংটনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও কথা জানান।

দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাইপেতে পৌঁছান পেলোসি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখেন।

এর আগে ন্যান্সি পেলোসি যদি তাইওয়ানে সফর করেন তাহলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে সতর্ক করে চীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ