1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

তোর্সা নয় তিস্তার পানি চাই : এরশাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৮৫ Time View

ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। এসময় এরশাদ বলেন, তোর্সা নয় তিস্তার পানি চাই। কারণ তোর্সা দুই দেশের কমন নদী নয়।

রোববার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশ থেকে আসেন। এদিন তার সঙ্গে ছিলেন ছেলে এরিক এবং জাতীয় পার্টির দুই নেতা সুনীল গুহ রায় ও রুহুল আমিন হাওলাদার।

এদিন তিস্তা পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিস্তা চুক্তি হবে। প্রধানমন্ত্রী মোদির উপর পূর্ণ আস্থা আছে তার। এদিন তিনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। দিনহাটায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। আগামী ২৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন।

দিনহাটা সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর করবেন। এসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন এরশাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ