1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ঢাবির ৭ শিক্ষার্থী অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ১২১ Time View

du1ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিনকে নির্যাতনের ঘটনায় হাজী মুহম্মদ মুহসিন হলের ৭ শিক্ষার্থী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং মহসিন হল শাখা ছাত্রলীগের কর্মী।

বহিষ্কৃতরা হলেন- দর্শন বিভাগের শাহীন, ঊর্দু বিভাগের শাকিল, ইংরেজি বিভাগের আশিক ও মামুন, লোক প্রশাসন বিভাগের মেহেদী এবং ট্যুরিজম এন্ড হস্টপিটালিটি বিভাগের লিটন ও জাফর।

এদিকের শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আহত শিক্ষার্থীর বড়ভাই বাদী হয়ে শাহবাগ থানায় ওই ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিনের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এতে আল-আমিন মাথায় গুরুতর আঘাত পেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ