1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ঢাবির হলে ‘সালোয়ারের ওপর গেঞ্জি’ নয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৩৮৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রীদের পোশাকের বিষয়ে নতুন একটি নির্দেশনা দেয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, ‘হলের অভ্যন্তরে দিন বা রাতে কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না। এ পোশাকে হল অফিসে কোনো কাজের জন্য প্রবেশ করা যাবে না। কেউ যদি তা করেন, তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।’

সুফিয়া কামাল হলের এই নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনা। অনেকে নোটিশটি পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন।

হলের ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, হলের অভ্যন্তরে কে কোন ধরনের পোশাক পরিধান করবে তা হল কর্তৃপক্ষের বিষয় নয়। এটা যার যার পছন্দের বিষয়। তাদের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

jagonews24

তবে হলের প্রাধ্যক্ষ ড. সাবিতা রেজওয়ানা রহমান নোটিশের বিষয়টি অস্বীকার করেন। তিনি জাগো নিউজকে বলেন, এই নোটিশ আমাদের হল কর্তৃপক্ষের নয়। কর্তৃপক্ষের কোন স্ক্ষবারও নেই এতে। তাই বিষয়টি নিয়ে আমরা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। এটা খুবই একটি বিব্রতকর বিষয়।

উল্লেখ্য, সুফিয়া কামাল হলে ২০১৩ সাল থেকে ছাত্রীরা থাকছেন। বর্তমানে হলের আবাসিক ছাত্রী সংখ্যা দুই হাজার এবং অনাবাসিক ছাত্রী সংখ্যা ৩ হাজার ৩০০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ