1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

ঢাকা দক্ষিণের ১১টি খাল পুনরুদ্ধার শুরু হয়েছে: মেয়র তাপস

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ Time View

ঢাকা দক্ষিণ সিটির আওতায় ১১টি খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর মাধ্যমে ঢাকা শহরে জলাবদ্ধতা অনেকটা কমবে মনে করেন তিনি। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভার সূচনা বক্তব্যে তিনি এমন মন্তব্য বলেন।

ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার তাপস বলেন, ‘আর্তমানবতার সেবায় বয়স কোনো বাধা নয়। স্বেচ্ছাসেবীদের বয়স বাড়লেও মনের উদ্যম আজীবন তরুণ থাকে।’

রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সংখ্যা নিয়ে তিনি বলেন, দুই কোটি ১০ লাখ জনবসতির এ ঢাকা শহর। সেখানে ৪৯ বছরের রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মাত্র দুই হাজার ২০০। এ সংখ্যা খুবই কম উল্লেখ করে তিনি বলেন, ‘আগামি পাঁচ বছরে সদস্য সংখ্যা পাঁচ হাজার করা হবে।’

অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের পক্ষ থেকে ঢাকা সিটি রেড ক্রিসেন্টকে ১২ লাখ টাকার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ