1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

ডিসেম্বরের মধ্যে আ’লীগের সম্মেলন: শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৫৩ Time View

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ জুন) গণভবনে দলের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ভোটে জিতে সরকার গঠনের পর আমরা তা ভুলে যাই না। প্রতি বছর বাজেট ঘোষণার সময়ে সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমাদের সামনে করতে হবে, সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট করে থাকি। এবারও তাই করছি।’

তিনি বলেন, ৭৫’র ১৫ আগস্টের পর বিশ্বে বাংলাদেশের অবস্থা দুঃখজনক ছিল। সেই অবস্থা থেকে তুলে এনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করে যাচ্ছি।’

এদিন বিকেল ৪টা ১৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, ১৫ আগস্টের শহীদ এবং প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দলীয় সূত্র বলছে, বৈঠকে আগামী জাতীয় সম্মেলন ও সংসদ নির্বাচন এবং সমসাময়িক নানা ইস্যুতে উপদেষ্টাদের থেকে পরামর্শ নেবেন শেখ হাসিনা। পাশাপাশি দল ও সরকার পরিচালনায় নানা বিষয়ে সহযোগিতার জন্য নির্দেশনাও দেবেন তাদের।

এর আগে সোমবার (৩০ মে) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের আহ্বানের কথা জানানো হয়। এতে বলা হয়, ১ জুন বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি এ বৈঠকে নতুন সদস্য। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। শামসুল আলমকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ