1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

ডিএসসিসির ৩ নির্বাহী প্রকৌশলীসহ ১২ জনকে দুদকে তলব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৫৪ Time View

ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএসসিসির তিন নির্বাহী প্রকৌশলী, ১২ প্রকৌশলী ও ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে এসব ব্যক্তিদের সশরীরে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেছেন দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

নোটিশে তলব করা ডিএসসিসির এসব কর্মকর্তাদের ১৮, ১৯ ও ২০ জুলাই হাজির হওয়ার জন্য বলা হয়েছে বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদের জন্য যাদের তলব করা হয়েছে তারা হলেন- মেসার্স নওয়াল কনস্ট্রাকশন ও মেসার্স জিকে এন্টারপ্রাইজের মালিক, ডিএসসিসির আঞ্চলিক অফিসের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশীদ, মুন্সী মো. আবুল হাসেম ও তানভীর আহমেদ, সহকারী প্রকৌশলী মো. পারভেজ রানা, সাইফুল ইসলাম জয়, নির্মল চন্দ্র দে, প্রেম ধন রুদ্রপাল এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মেজবা উদ্দিন রাসেল, মোল্লা আব্দুল মান্নান ও মো. দিদার আলম।

নোটিশে কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে বলা হয়েছে, ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, রাজস্ব কর্মকর্তা শাজাহান আলী, সাবেক মেয়রের পিএস ও কর কর্মকর্তা আলীম আল রাজি ও প্রকল্প পরিচালক প্রকৌশলী আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, রাজস্ব আদায়ে অনিয়ম, সিন্ডিকেট, বদলি বাণিজ্য, বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ ব্যবস্থাপনায় অনিয়মসহ ডিএনসিসির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন।

উল্লেখ্য, গত ৬ মার্চ প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বিবাদী ইউসুফ আলী সরদারের দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৩ লাখ ১০ হাজার ৭৮৩ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ